Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ায় নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ

নাকাশিপাড়ায় নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে রেশন ডিলার ও কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। রবিবার দুপুরে  নাকাশিপাড়া থানার খিদিরপুর এলাকার ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, রবিবার দুয়ারে রেশন সরবরাহ করতে গিয়েছিলেন স্থানীয় ডিলার ও কর্মীরা। কিন্তু, বাসিন্দাদের অভিযোগ, রেশনের চালের গুণগতমান খুব খারাপ। সেই চালে মাঝেমধ্যেই ইঁদুরের বিষ্ঠা, পোড়া বিড়ির অংশ পড়ে থাকে। পোকা তো থাকেই। খবর পেয়ে ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিসের তরফে সেই রেশনের চাল বাজেয়াপ্ত করা হয়। 
Advertisement
বিক্ষোভকারী নিশিকান্ত সরকার বলেন, দুয়ারের রেশনে যে চাল দেওয়া হচ্ছিল, তা অত্যন্ত নিম্নমানের। ধুলো ও বালিতে ভরা ছিল। প্রথমদিকে  গ্রামের অনেকেই সেই চাল বাড়ি নিয়ে যান। কিন্তু, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় সেই চাল একেবারেই খাওয়ার অযোগ্য। তাই আমরা বিক্ষোভ দেখিয়েছি। খাদ্যদপ্তরের এক আধিকারিক বলেন, বিষয়টা আমরা শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে যাতে এরকম না হয় তা খতিয়ে দেখব।
সম্পর্কিত সংবাদ