Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি খেয়ে অসুস্থ ৫০

নাকাশিপাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি খেয়ে অসুস্থ ৫০
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামবাসীরা। গ্রামের পঞ্চাশ জনের বেশি বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামে। মঙ্গলবার বিকেলের দিকে তাঁদের বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, সোমবার এক ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক শিশু সহ তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে স্থানীয় বাসিন্দা ইকরাম শেখ বলেন, ওই দিন রাতে এক ব্যক্তির ধর্মীয় অনুষ্ঠানে সকলকে খিচুড়ি দেওয়া হয়েছিল। খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। বিডিও স্নেহাশিস দত্ত বলেন, আমরা অসুস্থদের পাশে আছি। কোনওরকম অসুবিধা হলে ব্লক প্রশাসনের তরফ থেকে রোগীর পরিবার পরিজনদের সাহায্য করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ