সংবাদদাতা, বহরমপুর: বিছানা থেকে পড়ে বুকে আঘাত পেয়ে এক বধূর মৃত্যু হয়েছে। নদীয়া জেলার নাকাশিপাড়া থানার বান্দাখোলার ওই বধূর নাম হামেদা বিবি(৪৫)। ১৪ নভেম্বর বাড়িতেই দুর্ঘটনাটি ঘটেছিল। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Advertisement
জানা গিয়েছে, ছেলেকে কাঁদতে শুনে তড়িঘড়ি বিছানা থেকে নামতে গিয়ে ওই বধূ পড়ে যান। তাতেই তিনি বুকে আঘাত পান। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করেন। শনিবার সেখান থেকে বাড়িও নিয়ে যান। কিন্তু ওইদিনই সন্ধ্যায় তিনি ফের অসুস্থ হয়ে পড়েন।



