সংবাদদাতা, পতিরাম: সোমবার বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডে নিকাশিনালা তৈরির কাজের সূচনা করলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এছাড়াও সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের এমসিআইসি মহেশ পারখ, স্থানীয় কাউন্সিলার সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৩ লক্ষ টাকা ব্যয়ে নিকাশিনালা তৈরি করা হচ্ছে। ওই নর্দমার কাজ হলে ওই এলাকা তথা ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা আরও ভালো হবে। ওই নর্দমার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।



