Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নকশালবাড়িতে যুবকের দেহ উদ্ধার

নকশালবাড়িতে যুবকের দেহ উদ্ধার
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার নকশালবাড়ি ব্লকের আজমাবাদ চা বাগানে এক অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেহটি দেখতে পান। পরে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 
Advertisement
স্থানীয়রা জানিয়েছেন, ওই চা বাগানে মাঝেমধ্যেই বহিরাগত যুবকদের মদের আসরে বসতে দেখা যায়। তবে ওই মৃত যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকায় ধন্দে পড়েছে পুলিস। ঘটনাস্থলে একটি ঠান্ডা পানীয় বোতল সহ স্টিলের গ্লাস উদ্ধার করেছে পুলিস। এতেই অনুমান করা হচ্ছে, সেখানে মদের আসর বসেছিল। মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ