Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নকশালবাড়িতে মাদকের দৌরাত্ম্য রুখতে অভিযান, গ্রেপ্তার ১৪

নকশালবাড়িতে মাদকের দৌরাত্ম্য রুখতে অভিযান, গ্রেপ্তার ১৪
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: এলাকায় মাদকের কারবার দমনে অভিযানে নামল নকশালবাড়ি থানার পুলিস। বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে তারা ১৪ জনকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর নকশালবাড়ির সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মাদকের দৌরাত্ম্য রুখতে থানায় অভিযোগ দায়ের করেন তোতারামজোত ও কালুয়াজোতের বাসিন্দারা। এরপরে নড়েচড়ে বসেছে পুলিস। পুলিসের এক তদন্তকারী আধিকারিক বলেন, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুলিস ওই এলাকায় অভিযান চালায়। তাতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছে তারা মাদকের নেশায় এলাকার অলিগলিতে ঘোরাফেরা করছিল। নকশালবাড়ি থানার ওসি অনির্বাণ নায়েক বলেন, লাগাতার পুলিসি অভিযান চলবে। অসামাজিক কার্যকলাপে জড়িতদের রেহাই দেবে না পুলিস। মাদক দৌরাত্ম্য রুখতে পুলিস তৎপরতার সঙ্গে কাজ করছে। এজন্য এলাকা চিহ্নিত করে সাদা পোশাকের পুলিস নিয়মিত টহল দিচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ