Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নকশালবাড়ি থানায় দফায় দফায় বৈঠক পুলিস সুপারের

নকশালবাড়ি থানায় দফায় দফায় বৈঠক পুলিস সুপারের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার নকশালবাড়ি থানা পরিদর্শনে এলেন দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ। এদিন তিনি পুলিসের অন্যান্য আধিকারিকদের সঙ্গে থানা এলাকা ঘুরে দেখেন। পরে থানার যাবতীয় মামলার খতিয়ান যাচাই করেন। তাতে চলতি আর্থিক বর্ষে কতগুলি মামলা হয়েছে, সেগুলির প্রোগ্রেস, নতুন কোনও অপরাধ জনিত গতিবিধির আশঙ্কা সহ একাধিক বিষয় নিয়ে থানার আধিকারিকদের জেরা করেন প্রবীণ বাবু। একেইসঙ্গে মাদক নিয়ে থানায় স্থানীয়দের গণ অভিযোগের বিষয়টি নিয়েও তিনি খোঁজখবর নেন। এছাড়া ১২ জানুয়ারি নকশালবাড়িতে একটি বড় মাপের সঙ্গীত অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাও তিনি খতিয়ে দেখেন। এদিন প্রায় ঘণ্টা তিনেক তিনি থানায় বসে দফায় দফায় বৈঠক করেন। এদিকে, মাদকের দৌরাত্ম্য নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। সেই পরিপেক্ষিতে এলাকায় পুলিস সুপারের পরিদর্শন ঘিরে স্থানীয়দের মধ্যেও কৌতূহল ছড়িয়েছে। এদিন রুটিন ভিজিট করতে পুলিস সুপার এসেছিলেন বলে জানিয়েছেন থানার আধিকারিকরা। যদিও এনিয়ে পুলিস সুপার প্রবীণ প্রকাশ কোনও মন্তব্য করতে চাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ