নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নিকাশি নালা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। গড়বেতা-৩ ব্লকের পানিকোটর এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, পানিকোট এলাকায় একটি নিকাশি নালা তৈরির জন্য ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জেলা পরিষদ পঞ্চদশ কমিশনের টাকা খরচ করে নিকাশি নালাটি তৈরি করছে। গ্রামবাসীদের অভিযোগ, নিকাশি নালা তৈরির জন্য কোনও রডের ব্যবহার করা হচ্ছিল না। এছাড়াও নিম্নমানের সিমেন্ট, বালি, পাথর ব্যবহার করছিল ঠিকাদার সংস্থা। এরপর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়।
Advertisement
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।



