Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশি নালা পরিষ্কারে নামল পুরসভা

নিকাশি নালা পরিষ্কারে নামল পুরসভা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সাঁইথিয়া:  শহরবাসীকে মশার কামড় থেকে বাঁচাতে সিউড়ির নিকাশি নালা পরিষ্কারের কাজে নামল পুরসভা। বৃহস্পতিবার সকাল থেকে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নিকাশি নালায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি মশা মারার স্প্রে করা হয়। এছাড়াও শহরের বেশকিছু ওয়ার্ডের ও আবর্জনা পরিষ্কার করে সিউড়ি পুরসভা। এবিষয়ে সিআইসি সভাপতি দেবদাস সাহা বলেন, জানতে পারি শহরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনায় নিকাশি নালা ভর্তি হয়ে রয়েছে। তড়িঘড়ি সেখানে পুরসভা থেকে টিম পাঠানো হয়। পরিষ্কারের পাশাপাশি সেখানে মশা মারার স্প্রে করা হয়। শুধু এই ওয়ার্ড বলে নয়, শহরের বিভিন্ন এলাকায় আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার অপরিচ্ছন্ন নিকাশি নালার জন্য শীতকালে মশার উপদ্রব বেড়েছে শহরে, ‘বর্তমান’ এ এই সংক্রান্ত খবর ও আবর্জনার ছবি প্রকাশ হয়। যার ২৪ ঘণ্টার মধ্যেই হুঁশ ফেরে পুরসভার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাগজে খবর প্রকাশের পর অবশেষে পুরসভার বোধদয় হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ