Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নকল ডিজেল নিষ্কাশন তরল বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

নকল ডিজেল নিষ্কাশন তরল বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: একটি নামী কোম্পানির নকল ডিজেল নিষ্কাশন তরল(ডেফ) বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম শেখ হাসমত আলি। পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার তিলডাঙায় তার বাড়ি। 
Advertisement
শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার দোকানে হানা দিয়ে ২৫টি ডিজেল নিষ্কাশন তরল ভর্তি জার উদ্ধার হয়েছে বলে দুর্নীতি দমন শাখার দাবি। সেগুলিতে একটি নামী কোম্পানির লেবেল ছিল। তার গোডাউনে আরও নকল ডিজেল নিষ্কাশন তরল মজুত আছে বলে দাবি দুর্নীতি দমন শাখার। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে একটি নামী কোম্পানির নকল ডিজেল ও ডিজেল নিষ্কাশন তরল বিক্রি হচ্ছিল।  শনিবার এনিয়ে কোম্পানির তরফে গলসি থানায় অভিযোগ দায়ের করা হয়। এই কেসের তদন্তভার দুর্নীতি দমন শাখার হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ