Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নকল ভুট্টা বীজ বিক্রির অভিযোগে গ্রেপ্তার

নকল ভুট্টা বীজ বিক্রির অভিযোগে গ্রেপ্তার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: নকল ভুট্টা বীজ বিক্রির অভিযোগে করণদিঘির বিলাসপুরে একটি বীজের দোকানে অভিযান আইবি লিগ্যাল ডিপার্টমেন্টে সহ পুলিস ও প্রশাসনের। আইবি লিগ্যাল ডিপার্টমেন্টের আধিকারিক টোটন চক্রবর্তী জানিয়েছেন, একটি কোম্পানি অভিযোগ করে, বিলাসপুরের একটি দোকানে তাদের কোম্পানির লোগো, হলমার্ক নকল করে ভুট্টা বীজ প্যাকেট করে বিক্রি করছে। কোম্পানীর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে আইবি লিগ্যাল ডিপার্টমেন্ট ও করণদিঘি থানার পুলিস। 
Advertisement
তারা যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ২০ কুইন্টাল নকল ভুট্টা বীজ বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এছা‌‌ড়াও নকল হলমার্ক যুক্ত প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। ঘটনার জড়িত থাকা বিলাসপুরের ওই বীজের দোকান মালিক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, নকল ভুট্টা বীজ বিক্রির অভিযোগে একজনেকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত সংবাদ