Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের সম্মেলন  

নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের সম্মেলন
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: রবিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন। ওই সম্মেলনে দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদের পাশাপাশি ৫০ শতাংশ সংরক্ষণ সহ নারীদের সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের দাবি তোলা হয়। রবিবার বালুরঘাটের নদীপাড় এনসি হাইস্কুল সভা প্রাঙ্গণে পতাকা উত্তলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন মহিলা সঙ্ঘের রাজ্য সম্পাদক সর্বানী ভট্টাচার্য। এদিনের সম্মেলনে ৪০০ মহিলা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ৫১ জনের জেলা কমিটি গঠিত হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ