সংবাদদাতা, পতিরাম: রবিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন। ওই সম্মেলনে দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদের পাশাপাশি ৫০ শতাংশ সংরক্ষণ সহ নারীদের সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের দাবি তোলা হয়। রবিবার বালুরঘাটের নদীপাড় এনসি হাইস্কুল সভা প্রাঙ্গণে পতাকা উত্তলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।



