সংবাদদাতা, ধূপগুড়ি: স্ত্রী বিয়োগের পর থেকেই নিখোঁজ। সোমবার সকাল নাগাদ গয়েরকাটার মধুবনী নথী সংলগ্ন এলাকায় উদ্ধার হল পচাগলা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সুরজ নাগ (৪৫)। তিনি বানারহাট থানার হিন্দুপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, ব্যক্তিটি মানষিক ভারসাম্যহীন। কিছুদিন আগে তাঁর স্ত্রী বিয়োগ হয়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এদিন নদীর পাশে তার পঁচগলা দেহ দেখতে পেয়ে স্থানীয়রা বানারহাট থানায় খবর দেন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



