Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ যুবতী

নিখোঁজ যুবতী
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: নিখোঁজের এক মাস পরেও হদিশ মিলল না যুবতীর। জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ পঞ্চায়েতের দক্ষিণ নারারথলি গ্রামের বাসিন্দা ১৯ বছরের ওই যুবতী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। গত ১৭ নভেম্বর কুমারগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন যুবতীর কাকা উত্তম রায়। এদিকে পুলিস জানিয়েছে, যুবতীর খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ