Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ তরুণী অবশেষে উদ্ধার

নিখোঁজ তরুণী অবশেষে উদ্ধার
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় ভিন রাজ্য থেকে এক আদিবাসী তরুণীকে উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির তদন্তকারী দল। পুলিস জানিয়েছে, গত ৫ নভেম্বর ঘোষপুকুরের ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের লোকেরা খোঁজ না পেয়ে ঘোষপুকুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে বিহার থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিস। জিজ্ঞাসাবাদে পুলিস জানিয়েছে, প্রেমিকের সঙ্গে ওই তরুণী সেখানে চলে গিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ