Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ পড়ুয়া উদ্ধার মেদিনীপুরে

নিখোঁজ পড়ুয়া উদ্ধার মেদিনীপুরে
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: আটদিন নিখোঁজ থাকার পর মেদিনীপুর থেকে উদ্ধার হল নাদনঘাটের ইটখোলা গ্রামের স্কুলপড়ুয়া। ২৮ ডিসেম্বর ইটখোলা গ্রামের দ্বাদশ শ্রেণির ওই ছাত্র টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন গৃহশিক্ষক, বন্ধু ও আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও ছেলের সন্ধান পাননি। তাঁরা নাদনঘাট থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিস তদন্তে নামে। তবে ওই পড়ুয়ার মোবাইল মাঝেমধ্যে চালু ও বন্ধ থাকায় টাওয়ার লোকেশন নির্ধারণ করতে পুলিস সমস্যায় পড়ে। ধারাবাহিকভাবে চেষ্টার পর পুলিস জানতে পারে, ওই ছাত্র মেদিনীপুরের ডেবরায় রয়েছে। শনিবার পুলিসের সহযোগিতায় ওই ছাত্রের পরিবারের লোকজন সেখানে পৌঁছে একটি বাড়ি থেকে ছেলেকে উদ্ধার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ