Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ নাবালিকার বাড়িতে বিজেপি বিধায়ক

নিখোঁজ নাবালিকার বাড়িতে বিজেপি বিধায়ক
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: গত ২৪ অক্টোবর নিখোঁজ হয় কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির এক নাবালিকা। প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও তার কোনও খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওই নাবালিকার বাড়িতে আসেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। তিনি নিখোঁজ নাবালিকার বাবা-মা ও অন্যান্যদের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ নেন। এরপর বিধায়ক সোজা কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়িতে আসেন। বিধায়ক বলেন, পুলিসের সঙ্গে কথা বললাম। দ্রুততার সঙ্গে নাবালিকাকে খুঁজে বের করতে বলেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ