সংবাদদাতা, কালনা: প্রেমের টানে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হল না নাবালিকার। বুধবার ভোরে মেমারি থানা এলাকায় প্রেমিকের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করল নাদনঘাট থানার পুলিস। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম সূর্য মালিক। বাড়ি মেমারি থানার সিমলে গ্রামে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে নাদনঘাট থানা এলাকার বাসিন্দা বছর ১৪-র এক নাবালিকা নিখোঁজ হয়। পরিবার, আত্মীয় সহ চারিদিকে খোঁজ করেও মেয়ের সন্ধান মেলেনি। এরপরই নাদনঘাট থানায় অভিযোগ জানায় পরিবার। পুলিস তদন্তে নেমে জানতে পারে নাবালিকা মেমারি থানার সিমলে গ্রামে এক যুবকের সঙ্গে রয়েছে। বুধবার ভোরে ওই যুবকের বাড়িতে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে পুলিস। যুবককে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে নাদনঘাটে এদিন ভোরে এক ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। আটক করেছে বালি ভর্তি ট্রাক্টর। ধৃতের নাম পূর্ণ মাঝি। বাড়ি ভৈদরপাড়ায়।
অন্যদিকে, বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে নাদনঘাটে এদিন ভোরে এক ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। আটক করেছে বালি ভর্তি ট্রাক্টর। ধৃতের নাম পূর্ণ মাঝি। বাড়ি ভৈদরপাড়ায়।