Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ নাবালিকা উদ্ধার

নিখোঁজ নাবালিকা উদ্ধার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কামাখ্যাগুড়ির নিখোঁজ এক নাবালিকাকে রবিবার তেঁতুলতলা এলাকা থেকে উদ্ধার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। সিডব্লুসি›র নির্দেশে নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, নাবালিকার বয়স ১৪ বছর। শনিবার সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর তার খোঁজ মিলছিল না। শনিবারই বিষয়টি কামাখ্যাগুড়ি ফাঁড়িতে জানান পরিবারের সদস্যরা। রবিবার তেঁতুলতলা এলাকা থেকে তাকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিস। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে নাবালিকাকে এদিন হোমে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ