Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ কিশোরী ও নাবালিকা

নিখোঁজ কিশোরী ও নাবালিকা
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: ভরসন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ কিশোরী। তার বাড়ি বালুরঘাটের চকভৃগু আঁখিরাপাড়া এলাকায়। ওই কিশোরী বালুরঘাটের একটি গার্লস স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। পরিবারের অভিযোগ, ওই কিশোরীকে কেউ অপহরণ করেছে। থানাতে না যাওয়ার জন্য ফোন করা হচ্ছে। তবুও কিশোরীর বাবা মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
Advertisement
অন্যদিকে, নদীর ঘাটে ছটপুজো দেখতে এক নাবালিকা নিখোঁজ হয়েছে। বালুরঘাটের সুকান্ত কলোনি এলাকায় তার বাড়ি। অভিযোগ পেয়ে ওই কিশোরী ও নাবালিকার খোঁজ শুরু করেছে বালুরঘাট থানার পুলিস। 
সম্পর্কিত সংবাদ