সংবাদদাতা, রায়গঞ্জ: স্কুলে যাওয়ার পর নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্রী। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়া এলাকার ছাত্রীটি। ছাত্রীর মা জানান, এদিন দুপরে বাড়ির পাশে স্কুলে যায় মেয়ে। তারপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। থানার দারস্থ হয়েছি। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



