Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকা চেকিংয়ে সাফল্য বর্ধমান পুলিসের

নাকা চেকিংয়ে সাফল্য বর্ধমান পুলিসের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: লাগাতার নাকা চেকিংয়ের জন্যই পূর্ব বর্ধমান জেলা পুলিস একের পর এক সাফল্য পাচ্ছে। এমনই দাবি আধিকারিকদের। অন্যান্য দিনের মতো গলসিতে শনিবারও নাকা চেকিং চলছিল। এক দুষ্কৃতী জাতীয় সড়ক ধরে আসছে বলে তাদের কাছে ইনপুট ছিল। সেইমতো তারা তল্লাশিতে আরও জোর দেয়। সেইসময় বাইক নিয়ে আসা এক ব্যক্তিকে দেখে পুলিসের সন্দেহ হয়। কলকাতা পুলিসের দেওয়া দুষ্কৃতীর ছবির সঙ্গে ওই ব্যক্তির মিল খুঁজে পায় পুলিস। টানা জেরার পর পুলিস জানতে পারে, কসবায় কাউন্সিলারকে খুনের চেষ্টার ঘটনায় ওই ব্যক্তি জড়িত। এছাড়া আরও কয়েকটি ক্ষেত্রেও সম্প্রতি পুলিস সাফল্য পেয়েছে। প্রতিটি থানা এলাকায় নাকা চেকিং আরও বাড়ানো হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ