সংবাদদাতা, নবদ্বীপ : নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব পরিচালিত টি-২০ লিগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৬ উইকেটে জয়ী হল নবদ্বীপ তরুণ সঙ্ঘ। বৃহস্পতিবার স্থানীয় প্যাক কোম্পানির মাঠে এই টুর্নামেন্টে লিগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নবদ্বীপ তরুণ সঙ্ঘ ও নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাব। এদিন টসে জিতে তরুণ সঙ্ঘ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে সাউথ স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সঙ্ঘ ১৮.২ ওভারে ৪ উইকেটে ২৩৬ রান করে। এদিন তরুণ সঙ্ঘের হয়ে দেবেশ সিং ৪৪ বলে ১২৬ রান করে নট আউট থাকেন। এদিন প্রথম সেমিফাইনাল দেখতে মাঠে অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ১৭ জানুয়ারি শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নবদ্বীপ স্টুডেন্টস স্টাফ ও পোড়াঘাট গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাব।



