মহারাষ্ট্রের আলিবাগের কাছে সমুদ্রে একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনায় নৌকার প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। যদিও ওই নৌকার ১৮ থেকে ২০ জন মৎসজীবী প্রাণে রক্ষা পেয়েছেন। কেউ আহতও হননি। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড। নৌকায় রাখা মাছ ধরার জালের মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুন। অন্যান্য নৌকার মৎসজীবীরা ওই আগুন দেখে এগিয়ে আসেন। তাঁদের তৎপরতার আরোহীদের বাঁচানো সম্ভব হয়েছে। তড়িঘড়ি নৌকাটি তীরে এনে আগুন নেভানো হয়।



