সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল পুরসভা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিশেষ ঋণ সহায়তা দেওয়া শুরু হয়েছে। ‘প্রধানমন্ত্রী স্বনির্ভর ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের’ (পিএমএফএমই) আওতায় ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। ঘাটাল পুরসভার জাতীয় নগর জীবিকা মিশনের ম্যানেজার সৌরভ শাসমল জানান, ওই ঋণ নিয়ে গোষ্ঠীর মহিলারা বাড়িতে নানা ধরনের খাদ্য প্রক্রিয়া করণের ব্যবসা শুরু করতে পারবেন। সুদের হারও খুব কম। বার্ষিক ছ’শতাংশ হারে সুদ দিতে হবে। ওই সুদও সরকার ফেরত নেবে না। সুদের এক-তৃতীয়াংশ সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠী এবং বাকি দুই-তৃতীয়াংশ এরিয়া লেভেল ফেডারেশন পাবে।
Advertisement
পিএমএফএমই প্রকল্পের লক্ষ্য হল ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের অধীনে বড়ি তৈরি, জ্যাম, জেলি, পাঁপড়, আচার, চানাচুর, মুড়ি, চিঁড়ে ভাজা, গুঁড়ো মশলা, মোরব্বা, আমসত্ত্ব, বাতাসা, নকুল দানা, পাটালি, ফুচকা, বাদাম ভাজার মতো ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ওই ঋণ নিয়ে নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারবেন এবং স্থানীয় বাজারে প্রসার লাভের সুযোগ পাবেন।ঘাটাল পুরসভায় বর্তমানে ৬৬৬টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা সাড়ে ছ’হাজারেরও বেশি। আর এই ঋণগুলি ব্যক্তিগত হলেও প্রত্যেক মহিলাকে গোষ্ঠীর সদস্য হতে হবে। সৌরভবাবু বলেন, অন্তত এক হাজার সদস্যকে এই ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা খুব সহজেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। প্রকল্পের আওতায় এই উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
ভালো গুণগত মানের প্যাকেট জাত খাবার তৈরি করতে পারলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পুরসভা বিপণনের বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবে। জীবিকা মিশনের ম্যানেজার বলেন, জেলার সরকারি মেলাতে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি খাবারের স্টল দেওয়ার পাশাপাশি ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো অনলাইন শপিংয়ের সাইটেও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের পণ্য বিপণন করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করবে।
পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, আমরা চাই স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেকটি সদস্যই ওই ঋণের সুযোগ নিয়ে নিজেদের আর্থিক স্বচ্ছলতা বাড়িয়ে তুলুন। এনিয়ে পুরসভার পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচারও চালানো হচ্ছে।