Bartaman Logo
১০ জুন, ২০২৬

নিজের ভাষায় পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত ৪০ শতাংশ ছাত্রছাত্রী

নিজের ভাষায় পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত ৪০ শতাংশ ছাত্রছাত্রী
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি. ২ মার্চ: দিনকয়েক আগে বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। মাতৃভাষার গুরুত্ব নিয়ে হয়েছে অনেক আলোচনাও। অথচ ইউনেস্কো’র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ৪০ শতাংশ মানুষই তাঁদের নিজের পছন্দের ভাষায় পড়াশোনা করার সুযোগই পান না। অথচ সেই ভাষাতেই তাঁরা কথাবার্তা বলে থাকেন।
Advertisement
রিপোর্টে আরও বলা হয়েছে যে, নিজস্ব ভাষায় পড়াশোনার গুরুত্ব নিয়ে বিভিন্ন দেশে সচেতনতা ক্রমশ বাড়ছে। কিন্তু এখানে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে নীতিগত প্রয়োগের বিষয়টি। নিজস্ব ভাষায় পড়ানোর মতো শিক্ষক, শিক্ষা পরিকাঠামো এই নীতি প্রয়োগের ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং টিম তার রিপোর্টে জানিয়েছে। এছাড়া অনেক সময় বাধা আসছে বিভিন্ন গোষ্ঠী থেকেও।
তথ্য বলছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে ৯০ শতাংশ পর্যন্ত লোকজন তাঁদের নিজেদের ভাষায় পড়াশোনা করার সুযোগ পান না। এর ফলে প্রতি ১০ লক্ষের মধ্যে আড়াই লক্ষ পড়ুয়া সমস্যার মধ্যে পড়েন। যে কারণে শিক্ষা নীতিতে একাধিক ভাষা অন্তর্ভুক্ত করার পক্ষে জোর সওয়াল করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ