Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পাশে নীতীশ কুমার, বৃদ্ধি করলেন মাসিক ভাতা

গণতন্ত্রের চতুর্থস্তম্ভ হল সংবাদমাধ্যম। গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। এবার সেই সাংবাদিকদের পাশেই দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পাশে নীতীশ কুমার, বৃদ্ধি করলেন মাসিক ভাতা
  • ২৬ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

পাটনা, ২৬ জুলাই: গণতন্ত্রের চতুর্থস্তম্ভ হল সংবাদমাধ্যম। গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। এবার সেই সাংবাদিকদের পাশেই দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ, শনিবার তিনি বিশেষ ঘোষণা করেছেন। বিহারে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের যে মাসিক ভাতা দেওয়া হতো তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ‘বিহার পত্রকার সম্মান পেনশন স্কিমে’ –র আওতায় এবার থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে ৬ হাজার টাকার বদলে পাবেন ১৫ হাজার টাকা করে। এই প্রকল্পের আওতায় থাকা কোনও অবসরপ্রাপ্ত সাংবাদিকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার মাসে ৩ হাজার টাকা করে ভাতার বদলে এবার থেকে পাবে ১০ হাজার টাকা করে।

Advertisement

সামনেই বিহারে ভোট। নির্ঘণ্ট প্রকাশ শুধু সময়ের অপেক্ষা। তাই সমাজের সবস্তরের মানুষদের জন্য আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন জেডিইউ প্রধান। এর আগে মহিলাদের ও বয়স্কদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি করেন। বিহারে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি করেন। এবার সাংবাদিকদের স্বার্থে এই বিশেষ ঘোষণা করেছেন নীতীশ কুমার। সূত্রের খবর, আগামী আগস্ট মাস থেকেই এই বর্ধিত পেনশন পাবেন ‘যোগ্য’ অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, ‘সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাঁদের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সরকার শুরু থেকেই সাংবাদিকদের যত্ন নিচ্ছে। সুযোগ-সুবিধা দিচ্ছে, যাতে করে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করতে পারে। একই সঙ্গে অবসরের পর মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ