Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

সংঘের কেন্দ্রীয় নেতাকে বাংলার দায়িত্বে পাঠাচ্ছেন নীতিন নবীন

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলার জন্য কেন্দ্রীয় নেতাকে পাঠাচ্ছেন। রাজনৈতিক গুরুত্ব বেড়ে চলেছে। বিস্তারিত পড়ুন।

সংঘের কেন্দ্রীয় নেতাকে বাংলার দায়িত্বে পাঠাচ্ছেন নীতিন নবীন
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজের কেন্দ্রীয় টিম গঠন করেই বাংলার দিকে নজর দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর সেইমতোই বঙ্গ বিজেপির কার্যকলাপের উপর একপ্রকার ‘নজরদারি’ চালানোর উদ্দেশ্যেই সংঘ পরিবারের একজন কেন্দ্রীয় স্তরের নেতাকে বাংলায় পাঠাতে পারেন বিজেপি সভাপতি। বাংলায় বিধানসভা নির্বাচনের ঢের আগেই দিল্লি থেকে সংঘ পরিবারের এক নেতাকে রাজ্যে পাঠিয়েছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সতীশ ধনদকে রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) করে পাঠানো হয়েছিল বাংলায়। এবার রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, সতীশ ধনদ তো থাকবেনই। তবে তাঁরই পাশাপাশি সংঘের আরও একজন নেতাকে বাংলায় সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠানো হবে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দিনকয়েকের মধ্যেই বিজেপির সর্বভারতীয় টিম তৈরি করবেন নীতিন নবীন। সেখানে বাংলার প্রতিনিধির গুরুত্ব এবার অনেক বেশি থাকবে। বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক পদে বঙ্গ বিজেপির কোনো নেতাকে স্থান দেওয়া হতে পারে এবার। একইসঙ্গে জানা যাচ্ছে, নীতিন নবীনের নয়া কেন্দ্রীয় টিম থেকে বাদ পড়বেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। তাঁর পরিবর্তে সংঘের একজন প্রবাসী বাঙালি নেতার নাম নিয়ে চর্চা চলছে। নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (সংগঠন) সঙ্গে আলোচনার ভিত্তিতেই বাংলায় সংঘের একজন শীর্ষ নেতাকে দায়িত্ব দিয়ে পাঠাতে চাইছে বিজেপি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ