নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আগামী ২২ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা পুলিসের উদ্যোগে অযোধ্যা পাহাড়ে আয়োজিত হতে চলেছে নাইট ম্যারাথন। তারই প্রচারে একটি র্যালি করে পুরুলিয়া জেলা পুলিস। পুরুলিয়া শহরের এমএস ময়দান থেকে ওই র্যালি শুরু হয়। শেষ হয় মানভূম ভিক্টোরিয়া স্কুলে। এদিনের বর্ণাঢ্য র্যালিতে ছিলেন জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সিংহরায় সহ পদস্থ পুলিস কর্তারা।



