Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টকে বেনজির আক্রমণ নিশিকান্তের, সহমত নয় বিজেপি

সুপ্রিম কোর্টকে বেনজির আক্রমণ নিশিকান্তের, সহমত নয় বিজেপি
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সম্প্রতি রাজ্যপালদের বিল আটকানো নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকার। তিনি নিশানা করেছেন বিচার বিভাগকে। এবার একধাপ এগিয়ে সুপ্রিম কোর্টকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই শীর্ষ আদালতকে নিশানা করলেন তিনি। শীর্ষ আদালতকে নিশানা করতে গিয়ে তিনি বলেছেন, দেশে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য দায়ী সুপ্রিম কোর্ট।  অপর বিজেপি সাংসদ দীনেশ শর্মা আবার বলেন, লোকসভা এবং রাজ্যসভাকে কেউ নির্দেশ দিতে পারে না। তাঁদের এই মন্তব্য ঘিরে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সুপ্রিম কোর্টকে দুর্বল করছে। সংবিধানে সুপ্রিম কোর্টকে প্রদত্ত ক্ষমতা খর্ব করার চেষ্টা হচ্ছে।  বিতর্ক বাড়ছে বুঝতে পেরে নিশিকান্ত এবং দীনেশের মন্তব্য থেকে দূরত্ব বাড়াল বিজেপি। দলের সভাপতি জে পি নাড্ডা এক্স হ্যান্ডলে শনিবার জানিয়েছেন, এই মন্তব্য একান্তভাবেই সাংসদদের। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। মন্তব্যের সঙ্গে সহমত নয় দল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ