মুম্বই: শুরুটা হয়েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার বিতর্কিত শো ঘিরে। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে ‘গদ্দার’ বলায় ক্ষিপ্ত শিবসেনা (সিন্ধেপন্থী) সমর্থকরা ভাঙচুর চালায় হ্যাবিট্যাট স্টুডিওতে। তার পরেও নিজের অবস্থানে অনড় কুণাল। বুধবার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। যে অনুষ্ঠান নিয়ে এত বিতর্ক, সেই অনুষ্ঠানেরই একটি দেড় মিনিটের অংশ পোস্ট করেছেন কুণাল। অনিল কাপুর-শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার ‘হাওয়া হাওয়াই’ গানের প্যারোডিতে এবার নিশানা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে।



