Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উদয়নারায়ণপুর হাসপাতালে চালু হল রাত্রিসাথী প্রকল্প

আরজি কর কান্ডের পর রাতের শিফটে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে রাত্রিসাথী প্রকল্প

উদয়নারায়ণপুর হাসপাতালে চালু হল রাত্রিসাথী প্রকল্প
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আরজি কর কান্ডের পর রাতের শিফটে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে রাত্রিসাথী প্রকল্প। এতে মহিলাদের জন্য পৃথক বিশ্রামাগার, সিসি ক্যামেরা, অ্যালার্ম সহ ১০টি বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা রয়েছে। এবার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে রাত্রিসাথী প্রকল্প চালু করা হল। 

Advertisement

পাশাপাশি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবেরও উদ্বোধন হল। সোমবার বিকেলে হাসপাতালের এই দু’টি বিভাগের উদ্বোধন করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুলেখা পাঁজার সহযোগিতায় হাসপাতালে ১২ বেডের এই চাইল্ড হাব হয়েছে। এটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ লক্ষ টাকা। এদিন হাসপাতালের দু’টি বিভাগের উদ্বোধন করেন বিধায়ক সমীর পাঁজা। প্রসঙ্গত, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে হাওড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলার বাসিন্দারাও চিকিৎসা পরিষেবা নেন।  চাইল্ড অ্যান্ড মাদার হাবের উদ্বোধন। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ