Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হেরে কালাজাদুর অভিযোগ তুললেন নাইজেরিয়ার কোচ

ফুটবল মাঠে কালাজাদু! আফ্রিকান ফুটবলে প্রায়শই এমন অভিযোগ উঠে আসে

হেরে কালাজাদুর অভিযোগ তুললেন নাইজেরিয়ার কোচ
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাবাট: ফুটবল মাঠে কালাজাদু! আফ্রিকান ফুটবলে প্রায়শই এমন অভিযোগ উঠে আসে। এবার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন নাইজেরিয়ার কোচ এরিক চেল্লে। রবিবার কঙ্গোর কাছে পেনাল্টি হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এরপরই নাইজেরিয়া কোচের দাবি, ‘টাই-ব্রেকার চলাকালীন প্রতিপক্ষ দলের এক কোচিং স্টাফ বারবার বেঞ্চের দিকে দৌড়ে আসেন। সেই সঙ্গে জলের বোতল নিয়ে কিছু একটা করতে থাকেন। এটা কালাজাদু ছাড়া আর কী!’ উল্লেখ্য, পেনাল্টি শ্যুট-আউটে দু’টি শট মিস করেন নাইজেরিয়ান ফুটবলাররা। তাতেই আরও জোরালো হয় এই দাবি।  গোটা বিষয় নিয়ে অবশ্য কঙ্গো শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ