হায়দরাবাদ: ঘরের মাঠে লজ্জার হার হায়দরাবাদের। ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় নিশ্চিত করল লখনউ। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে হায়দরাবাদ। এদিন হেড (৪৭) ছাড়া কেউ প্রতিপক্ষের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। জবাবে ১৬.১ বলে রান তুলে নেন পন্থরা। ২৬ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। হাফ সেঞ্চুরি করেছেন মিচেল মার্শও। অন্যদিকে ৪ উইকেট তুলে প্লেয়ার দ্য ম্যাচ হয়েছেন শার্দুল ঠাকুর।



