Bartaman Logo
১০ জুন, ২০২৬

জম্মুতে ১২ জায়গায় এনআইএ তল্লাশি

জঙ্গি অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় বুধবার জম্মুর ১২টি জায়গায় তল্লাশি চালাল এনআইএ।

জম্মুতে ১২ জায়গায় এনআইএ তল্লাশি
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, জম্মু: জঙ্গি অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় বুধবার জম্মুর ১২টি জায়গায় তল্লাশি চালাল এনআইএ। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মূলত জঙ্গি সংগঠনগুলির ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ (ওজিডব্লু), ‘হাইব্রিড টেররিস্ট’ ও সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল লোকজনের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের সাহায্যের অভিযোগে গত বছর ২৪ অক্টোবর মামলা দায়ের করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছিল এনআইএ। অভিযোগ, জঙ্গি অনুপ্রবেশে মদত দিচ্ছে সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন লোকজন। জম্মু অঞ্চলের গ্রামগুলিতে এইসব লোকজন জঙ্গিদের গোপনে খাবার, আশ্রয় ও টাকাপয়সা দিয়ে সাহায্য করছে। উল্লেখ্য, সন্ত্রাসবাদে আর্থিক মদতের তদন্তে ২০১৭ সাল থেকে উপত্যকায় কয়েকশো তল্লাশি চালিয়েছে এনআইএ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ