Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

সিকিমের টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০, এখনও আটকে একাধিক শ্রমিক

সমরদুঙ এলাকায় ওই টানেলটি তিস্তা স্টেজ ৬-এর অধীনে জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত। আরও অনেকে আটকে আছেন। সেই সংখ্যাটা অন্তত ১৮ বলে মনে করা হচ্ছে।

সিকিমের টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০, এখনও আটকে একাধিক শ্রমিক
  • ২১ জুলাই, ২০২৬ ১১:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সিকিমের নামচি জেলায় সামারদুংয়ে নির্মীয়মাণ রাস্তার টানেলে ধস। যার জেরে ভিতরে আটকে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ শ্রমিকের। আরও অনেকে আটকে আছেন। সেই সংখ্যাটা অন্তত ১৮ বলে মনে করা হচ্ছে।

Advertisement

সমরদুঙ এলাকায় ওই টানেলটি তিস্তা স্টেজ ৬-এর অধীনে জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত। প্যাটেল ইঞ্জিনিয়ারিং নামে একটি সংস্থা এই অংশের কাজের বরাত পেয়েছে। সূত্রের খবর, বিষাক্ত মিথেন গ্যাস ‘লিক’ করার ফলে সোমবার দুপুর ৩টে নাগাদ টানেলের ভিতর বিস্ফোরণ  ঘটে। স্থানীয়রা একটি বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। আর তাতেই ধসে যায় মাটি। খবর পেয়ে উদ্ধারকাজে নামে এনডিআরএফ, এসডিআরএফ। রয়েছে পুলিশ ও দমকল বাহিনীও। মধ্যরাত পর্যন্ত উদ্ধারকাজ চালালেও টানেলে বিষাক্ত গ্যাস, অত্যন্ত কম দৃশ্যমানতা এবং অক্সিজেনের ঘাটতির ফলে ভিতরে ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে। ভোরের আলো ফুটতেই নতুন উদ্যমে শুরু  হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, ওই সুড়ঙ্গের প্রায় দেড় কিলোমিটার গভীরে মিথেন গ্যাসের উপস্থিতি ছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন উদ্ধারকারীও গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন। যার জেরে শুরুর দিকে ধাক্কা খায় উদ্ধারকাজ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ