Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়াগ্রামে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু  

নয়াগ্রামে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শুক্রবার বিকেলে নয়াগ্ৰামের বিশ্বনাথপুরে বাসের সঙ্গে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হল। মৃতের নাম ধুমা হাঁসদা(২১)। বাড়ি নয়াগ্ৰাম থানার ভালুকচুয়া গ্ৰামে। তিনি মামাবাড়ি থেকে ফেরার পথে বালিগেড়িয়াগামী বাসের পিছনে ধাক্কা মারেন। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের দাদা কালে হাঁসদা বলেন, ভাই বাইকে করে মামাবাড়ি থেকে বাড়ি ফিরছিল। বাসটি ভাইয়ের বাইকের সামনে যাচ্ছিল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ