সংবাদদাতা, ঝাড়গ্রাম: ইংরেজি নতুন বছরের শুরুতেই নতুন কালভার্ট পাচ্ছে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের কলমা পুকুরিয়া এলাকার বাসিন্দারা। জোর কদমে চলছে কালভার্ট নির্মাণের কাজ। কয়েকদিনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। নতুন কালভার্টটি তৈরি হলে কলমাপুকুরিয়া, যাদবপুর, ঝরিয়া, মলম ও আউসা সহ আশেপাশের দশটি নামের মানুষজন যাতায়াতে উপকৃত হবেন। এই এলাকা থেকে নির্বাচিত ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুমন সাহু বলেন, এখানে একটি সরু পুল ছিল। সেটা অনেক আগেই তা ভেঙে যায়। ফলে এলাকায় কোনও গাড়ি ঢুকত না। অ্যাম্বুলেন্স বা জরুরি দরকারে কোনও গাড়ি এলে অনেকটা ঘুরপথে আসতে হতো। গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার মানুষের দাবি ছিল যাতে এই কালভার্টটি তৈরি হয়। আমরা এলাবাসীর সেই দাবি পূরণ করেছি। ঝাড়গ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কালভার্ট তৈরি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই নতুন কালভার্টের উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারবেন।
Advertisement
জানা গিয়েছে, নয়াগ্রাম ব্লকের মলম গ্রামপঞ্চায়েতের কলমা পুকুরিয়া থেকে যাদবপুর রাস্তার মধ্যে কমলা খালের উপর এই কালভার্ট নির্মাণের কাজ জোরকদমে চলছে। ২০২৩-›২৪ অর্থবর্ষের পঞ্চদশ অর্থ কমিশন থেকে এই কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ৩৪ লক্ষ ৪৯ হাজার টাকা। ঝাড়গ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কালভার্টের নির্মাণ কাজ হচ্ছে। এর আগে এখানে ছোট্ট একটি পুল ভেঙে যাওয়ার ফলে মলম এলাকার বাসিন্দাদের নিমাই নগর দিয়ে ৬-৭ কিলোমিটার ঘুরপথে কলমা পুকুরিয়ায় যাতায়াত করতেন। আবার যাদবপুর এলাকার বাসিন্দারা কয়েক কিলোমিটার ঘুরপথে ঝরিয়া দিয়ে কলমাপুকুরিয়ায় আসতেন। কেননা এই কলমা পুকুরিয়াতে ব্যাঙ্ক, স্কুল, হাট-বাজার, গ্রামপঞ্চায়েত অফিস ও অন্যান্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে। এলাকার বাসিন্দাদের দৈনন্দিন এখানের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় দেড় বছরের মধ্যে নয়াগ্রাম ব্লকের ৫ নম্বর জেলা পরিষদ আসন এলাকার পাতিনা, চাঁদাবিলা



