Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাগরাকাটায় দুর্ঘটনায় জখম ৪

নাগরাকাটায় দুর্ঘটনায় জখম ৪
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের লুকসানে ১৭ নং জাতীয় সড়কে দু’টি বাইককে ধাক্কা মারল লরি। ঘটনায় দু’টি বাইকে থাকা চারজন জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিস জানিয়েছে, জখমদের নাম জাকির হুসেন, রাহুল ইসলাম, আমন ওরাওঁ এবং জিলুস মুণ্ডা। চার বন্ধু বাইকে করে বানারহাটে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি লরি তাঁদের ধাক্কা মারে। রাস্তায় পড়ে গিয়ে জখম হন তাঁরা। লরিচালক পলাতক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ