Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, তৃণমূলের অফিসেই তালা কর্মীদের

নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, তৃণমূলের অফিসেই তালা কর্মীদের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: জল প্রকল্পে অপারেটরের পদে নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণের অভিযোগ তুলে পার্টি অফিসে তালা দিল তৃণমূলেরই নেতা কর্মীদের একাংশ। বৃহস্পতিবার গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কুলিয়া গ্রামের ওই পার্টি অফিসে তালা দেওয়া হয়। সেখানে হাজির ছিলেন গোঘাট-১ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ। তিনি বলেন, জল প্রকল্পে অপারেটর পদে কর্মী নিয়োগ হয়েছে। সেখানে আমার নির্বাচনী এলাকা কুলিয়া থেকে কোনও বেকারকে সুযোগ দেওয়া হয়নি। উল্টে পঞ্চায়েত প্রধানের ছেলেকে স্বজনপোষণ করে নিয়োগ করা হয়েছে। ওই বুথ থেকে আরও দু’জনকে নিয়োগ করা হয়েছে। দলের একাংশ তাতে মদত দিয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষকে আমি কী উত্তর দেব? তার প্রতিবাদেই এদিন আমাদের পার্টি অফিসে কর্মীরা তালা দিয়েছেন। 
Advertisement
পাল্টা পঞ্চায়েত প্রধান বাবলু সাঁতরা বলেন, জল প্রকল্পে আমার ছেলে সহ যারা নিযুক্ত হয়েছে প্রত্যেকই ভূমি হীন, দরিদ্র। সরকারি নিয়ম মেনে ঠিকাদার সংস্থার অধীনে তাদের নিয়োগ হয়েছে। শ্যামলীদেবীর ব্যক্তি স্বার্থে আঘাত লাগলেই দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন। তাছাড়া ওই পার্টি অফিসটিও আমাদের নয়। আমাদের প্রকৃত অফিস খোলাই আছে।
সম্পর্কিত সংবাদ