Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগ দুর্নীতিতে পার্থই ‘কিং মেকার’, নয়া তত্ত্ব এজেন্সির

নিয়োগ দুর্নীতিতে পার্থই ‘কিং মেকার’, নয়া তত্ত্ব এজেন্সির
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আগেই প্রভাশালী তকমা  দিয়েছিল সিবিআই। এবার সরাসরি তাঁকে দুর্নীতির ‘কিং মেকার’ বলে বর্ণনা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও পার্থর আইনজীবী পাল্টা প্রশ্ন তুলেছেন, অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলে পার্থ চট্টোপাধ্যায় কেন জামিন পাবেন না? 
Advertisement
দুই বিচারপতির মতানৈক্যের জেরে আপাতত পার্থর জামিন সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে তৃতীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে পার্থর আইনজীবী সওয়ালে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তাও তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টির সদস্যও নন। তাই তাঁকে জামিন দেওয়া হোক।’ এই বক্তব্যের প্রেক্ষিতে সিবিআইয়ের তরফে পাল্টা দাবি করা হয়, ‘পার্থ চট্টোপাধ্যায় কিং মেকার।’ পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর।
সম্পর্কিত সংবাদ