Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগ দুর্নীতি: সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের কর্মীর বিরুদ্ধে ডেপুটেশন

নিয়োগ দুর্নীতি: সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের কর্মীর বিরুদ্ধে ডেপুটেশন
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের এক গ্রুপ-ডি কর্মীর বিরুদ্ধে ডেপুটেশন দিল এসএফআই। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা চাকরির সুপারিশ করেছিলেন, সেই সংক্রান্ত কিছু নথি সম্প্রতি আদালতে জমা দিয়েছে সিবিআই। সেই তালিকায় তৃণমূলের বহু দাপুটে নেতা-মন্ত্রীর সঙ্গে নাম রয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই গ্রুপ-ডি কর্মীর। মোট ৭৮ জনের নাম তিনি চাকরির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ করেছিলেন। শুধু তাই নয়, ওই গ্রুপ-ডি কর্মী বিশ্ববিদ্যালয়ের চাকরি পাওয়ার ক্ষেত্রেও নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন বলে দাবি বাম ছাত্র সংগঠনের। এসএফআই-এর জেলা সম্পাদক সুব্রত মাহাত বলেন, বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর শিক্ষা দুর্নীতিতে নাম জড়ানোয় এই প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।  তাছাড়া, ওই গ্রুপ-ডি কর্মী নিজের প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে যে কোনও দুর্নীতি করেননি, তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দিয়েছি। কর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্ত চলাকালীন তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ