Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল সুজয়কৃষ্ণের।
Advertisement
আদালত জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন তার বাড়িতে। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না তিনি। চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গেও দেখা করতে পারবেন না সুজয়কৃষ্ণ। তার দু’টি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
Advertisement
সম্পর্কিত সংবাদ