সংবাদদাতা, শিলিগুড়ি: উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে দুই জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা বাড়াল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আনন্দ বিহার টার্মিনাল–যোগবানী ফেস্টিভাল স্পেশাল এক্সপ্রেসের পাঁচটি অতিরিক্ত ট্রিপ ঘোষণা করা হয়েছে। যোগবানীগামী ট্রেনটি ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর এবং ফিরতি ট্রেনটি ১১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে। ২০ কোচের ট্রেনটি গাজিয়াবাদ, গোরখপুর, কাটিহার, পূর্ণিয়া সহ বিভিন্ন স্টেশনে থামবে। এছাড়া আপ ও ডাউন সাঁতরাগাছি–নাহরলগুন স্পেশালেরও উভয় দিকে তিনটি অতিরিক্ত ট্রিপ চলবে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।



