Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চার জোড়া সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে এনএফ রেল

চার জোড়া সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে এনএফ রেল
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: গ্রীষ্মকালীন পর্যটন মরশুমে ট্রেনের টিকিটের হাহাকার। বিপুল যাত্রীদের ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্ত রেল আরও চার জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যার একটি এসএমভিটি বেঙ্গালুরু ও নারেঙ্গি সামার স্পেশাল গত সোমবার থেকে চলাচল শুরু করেছে। বাকি তিনটি ট্রেনের মধ্যে দু’টি কলকাতা যাতায়াতের জন্য। ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ডিব্রুগড় ও কলকাতা এবং ১০ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত শিলচর ও কলকাতার মধ্যে চলবে। আর একটি সামার স্পেশাল ট্রেন আজ, বুধবার  থেকে ৩ মে পর্যন্ত এসএসএস হুবল্লি ও কাটিহারের মধ্যে চলাচল করবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। 

Advertisement

ডিব্রুগড়-কলকাতা সামার স্পেশাল ১২ এপ্রিল বিকাল ৫:২০ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে। কলকাতা থেকে সোমবার রাত ০২:৩০ মিনিটে ছাড়বে। এই ট্রেন দু’টি ১২টি ট্রিপের জন্য চলাচল করবে। এসএসএস হুবল্লি - কাটিহার সামার স্পেশাল বুধবার বিকেল ৩:১৫ মিনিটে এসএসএস হুবল্লি থেকে ছাড়বে। ট্রেন দুটি চারটি ট্রিপের জন্য চলাচল করবে।
শিলচর-কলকাতা সামার স্পেশাল আগামী বৃহস্পতিবার সকাল ৫টায় শিলচর থেকে ছাড়বে। কলকাতা থেকো শুক্রবার দুপুর ১:১৫ মিনিটে ছাড়বে। কলকাতা থেকে রওনা হয়ে শনিবার এসএমভিটি বেঙ্গালুরু - নারেঙ্গি সামার স্পেশাল মঙ্গলবার রাত ১১:৪০ মিনিটো এসএমভিটি বেঙ্গালুরু থেকে রওনা হবে। এই ট্রেনটি আগামী শনিবার থেকে সকাল ৫:৩০ মিনিটে নারেঙ্গি থেকে ছাড়বে। এইট্রেন দুটি চারটি ট্রিপের জন্য।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি’র ওয়েবসাইটে এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ