Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেইমার দলে থাকছে: আনসেলোত্তি

কোচ কার্লো আনসেলোত্তির অধীনে ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছে ব্রাজিল। তবে সেখানে দেখা নেই দলের সেরা তারকা নেইমারের।

নেইমার দলে থাকছে: আনসেলোত্তি
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: কোচ কার্লো আনসেলোত্তির অধীনে ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছে ব্রাজিল। তবে সেখানে দেখা নেই দলের সেরা তারকা নেইমারের। চোটের কারণে আপাতত মাঠের বাইরেই থাকতে হবে সেলেকাও ফরোয়ার্ডকে। পুরো সুস্থ হয়ে তাঁর মাঠে নামতে অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। ইতিমধ্যেই ব্রাজিলিয়ান ‘পোস্টার বয়’-এর বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, পরিস্থিতির চাপেই নেইমারকে দলে রাখতে বাধ্য হয়েছেন বর্ষীয়ান কোচ। আনসেলোত্তি অবশ্য নিজের সিদ্ধান্তে পরিষ্কার। তাঁর মন্তব্য, ‘স্কোয়াড ঘোষণার আগে স্যান্টোসের মেডিকেল দলের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। বলা হয়েছিল, নেইমারের চোট গুরুতর নয়। সেই মতো আমরা পরিকল্পনা করি। তবে জাতীয় শিবিরে যোগ দেওয়ার পর দেখা গিয়েছে, ওর সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। নেইমার এই দলের সম্পদ। অনেকেই ওর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে আমি মনে করি, ও নিজের যোগ্যতাতেই বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছে। আর তাতে কোনও পরিবর্তন ঘটবে না। আমরা নিশ্চিত, ও বিশ্বকাপে বল গড়ানোর আগেই সুস্থ হয়ে উঠবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ