বিপাকে নেইমার
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: মুখ ঢেকে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে কথা বলায় প্রেস্তিয়ান্নি আইন লঙ্ঘনের অভিযোগ নেইমারের বিরুদ্ধে। তার জেরে বড়োসড়ো শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি। রবিবার ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিরুদ্ধে ম্যাচের ৪৫ মিনিটে লাল কার্ড দেখেন। এই পর্বে প্রতিপক্ষ ফুটবলারকে উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায় নেইমারকে। তখন অবশ্য তাঁর হাত দিয়ে মুখ ঢাকা ছিল। বর্তমানে যা নিয়মের বাইরে। বাহিয়া দলের দাবি, এই সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন নেইমার। সেই দাবি প্রমাণিত হলে ৬ ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি।

Advertisement