Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

করোনা আক্রান্ত নেইমার

করোনা আক্রান্ত নেইমার
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না নেইমারের। চোট সারিয়ে গত সপ্তাহেই স্যান্টোসের জার্সিতে মাঠে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে সেই ম্যাচে লাল কার্ড দেখতে হয় তাঁকে। এমনকী, ফিটনেসের সমস্যার জেরে জাতীয় দলেও ডাক পাননি তিনি। এবার করোনা পজিটিভ ধরা পড়ল নেইমারের। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর কোভিড টেস্ট হতেই রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে চলে যান তিনি। সোমবার ফের তাঁর টেস্ট হবে।

Advertisement

গত কয়েক বছর ধরেই চোটের কারণে বারবার ভুগছেন নেইমার। আল হিলালের জার্সিতে বেশির ভাগ সময় তাঁকে কাটাতে হয় মাঠের বাইরে। তাই চলতি মরশুমের মাঝপথে সৌদি ক্লাবটি ছেড়ে ছোটবেলার দল স্যান্টোসে যোগ দেন তিনি। স্বদেশী ক্লাবের হয়ে শুরুটা ভালোই করেন নেইমার। তবে এখানেও চোট পিছু ছাড়েনি। হাঁটুর সমস্যায় বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এরপর মাঠে ফিরেই লাল কার্ড দেখায় ব্রাজিলিয়ান লিগে চলতি মরশুমে আর তাঁকে পাবে না স্যান্টোস। চলতি মাসের শেষেই চুক্তি শেষ হচ্ছে নেইমারের। তারই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে এখন গৃহবন্দি ব্রাজিলিয়ান তারকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ