Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, সোমবার ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষায় অবসান। ব্রাজিল দলে অবশেষে ডাক পেলেন নেইমার। চলতি মাসের শেষেই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, সোমবার ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: দীর্ঘ আড়াই বছরের অপেক্ষায় অবসান। ব্রাজিল দলে অবশেষে ডাক পেলেন নেইমার। চলতি মাসের শেষেই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার জন্য মঙ্গলবারই প্রাথমিক স্কোয়াড বেছে নিলেন কোচ কার্লো আনসেলোত্তি। এরপরই আসন্ন বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা আরও জোরালো হয়। এই দুই ম্যাচের পরই বিশ্বকাপের প্রাথমিক দল বেছে নেবেন ব্রাজিল কোচ। তাই আসন্ন দু’টি ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণার আগে প্রতিটি ফুটবলারকে পরখ করে নিতে চান সেলেকাওদের হেড কোচ। সেই লক্ষ্যেই বুধবার ব্রাজিল লিগে স্যান্টোস বনাম মিরাসোল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন আনসেলোত্তি। তবে এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। উল্লেখ্য, ভাস্কো দা গামা ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন ব্রাজিলের ‘পোস্টার বয়’। তবে তারপর আর দলের অনুশীলনে যোগ দেননি তিনি। তাই বুধবার নেইমার আদৌ মাঠে নামবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। চূড়ান্ত দল ঘোষণার আগে অবশ্য আরও একটি ম্যাচ পাবেন তিনি। রবিবার করিন্থিয়ান্সের মুখোমুখি হবে স্যান্টোস। সেই ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে নেইমারের সামনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ